অনেকেই ছোটবেলা থেকে গীতা শিখতে চান, সংস্কৃত বুঝতে চান—কিন্তু সহজভাবে শেখার সুযোগ পান না। সেই ভাবনা থেকেই আমাদের এই ছোট্ট উদ্যোগ। এই কোর্সে খুব সহজভাবে বেসিক সংস্কৃত শেখানো হবে এবং শ্রীমৎ ভগবত গীতার গুরুত্বপূর্ণ ১০৮টি শ্লোক অর্থ ও উচ্চারণসহ শেখানো হবে। যেন যে কেউ ধীরে ধীরে গীতার আসল ভাব বুঝতে পারেন এবং নিজের জীবনে তা কাজে লাগাতে পারেন। এখানে শুধু শ্লোক মুখস্থ করানো হবে না, বরং প্রতিটি শ্লোকের অর্থ, তার ভেতরের শিক্ষা এবং দৈনন্দিন জীবনে তার প্রয়োগ নিয়েও আলোচনা করা হবে। যারা আগে কখনও সংস্কৃত শেখেননি, তারাও সহজেই এই কোর্সে অংশ নিতে পারবেন। শিশু, কিশোর, যুবক কিংবা বড়রা—সবাইকে মাথায় রেখেই পাঠগুলো সাজানো হয়েছে।
আমাদের ইচ্ছা, নতুন প্রজন্ম যেন নিজের ধর্ম, সংস্কৃতি ও শাস্ত্র সম্পর্কে সুন্দর ধারণা পায় এবং গীতার শিক্ষার মাধ্যমে সুন্দর জীবন গড়তে পারে। শুদ্ধ উচ্চারণ, সহজ ব্যাখ্যা এবং আন্তরিক শিক্ষার মাধ্যমে চলবে এই জ্ঞানযাত্রা। আপনিও যুক্ত হতে পারেন এই সুন্দর প্রচেষ্টার সাথে।
Bootcamp Content Empty